২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিল্লিতে ভালো শুরু সিদ্দিকুরের

এশিয়ান ট্যুরের সর্বশেষ শিরোপা জয়ের কোর্সে ফিরে সিদ্দিকুর রহমান কিছুটা হলেও ছন্দ ফিরে পেয়েছেন। হিরো ইন্ডিয়ান ওপেনের প্রথম রাউন্ড শেষে যৌথভাবে ষোড়শ স্থানে রয়েছেন বাংলাদেশ সেরা এই গলফার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2016, 06:43 PM

Updated : 12 Apr 2022, 01:38 AM

দিল্লি গলফ কোর্সে বৃহস্পতিবার প্রথম রাউন্ডের খেলায় পারের চেয়ে তিন শট কম খেলেন সিদ্দিকুর। চারটি বার্ডি ও একটি বোগি করেন ২০১৩ সালে এই কোর্সে নিজের দ্বিতীয় ও সর্বশেষ এশিয়ান ট্যুরের শিরোপা জেতা সিদ্দিকুর।
 
এশিয়ান ট্যুরের প্রথম শিরোপাটি সিদ্দিকুর জেতেন ২০১০ সালে; ব্রুনাই ওপেনে।
 
সিদ্দিকুরের চলতি বছরটা মোটেই ভালো যাচ্ছে না। ৩১ বছর বয়সী এই গলফার সর্বশেষ থাইল্যান্ড ক্ল্যাসিকেও দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নেন।
 
দিল্লির এই আসরে পারের চেয় সাত শট কম খেলে এককভাবে শীর্ষে রয়েছেন যুক্তরাষ্ট্রের গলফার ড্যানিয়েল আইএম।