২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিজের গোলে নিজেই বিস্মিত সুয়ারেস

আর্সেনালের বিপক্ষে লুইস সুয়ারেসের অসাধারণ গোলে মুগ্ধ অনেকেই। আর গোলটি নিয়ে নিজেই বিস্মিত বার্সেলোনার এই ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2016, 04:47 PM

Updated : 12 Apr 2022, 01:39 AM

নিজেদের মাঠ কাম্প নউতে গত বুধবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় পর্বের ম্যাচটি ৩-১ গোলে জেতে বার্সেলোনা। 
 
৬৫তম মিনিটে ব্যবধান ২-১ করা গোলটি করেন সুয়ারেস। ডানপ্রান্ত থেকে দানি আলভেসের ক্রসটি সিজার কিকে জালে পাঠান উরুগুয়ের এই ফরোয়ার্ড। 
 
ম্যাচ শেষে সুয়ারেস বিন স্পোর্টসকে বলেন, “কিভাবে বলটি মেরেছিলাম তা আমি জানি না। তবে গোল হয়ে গেছে।”
 
দলের পারফরম্যান্সে খুশি হওয়ার কথা জানান সুয়ারেস। 
 
“আমরা নিখুঁত একটি ম্যাচ খেলেছি। ১-১ গোলে সমতা এনে তারা ম্যাচটি জটিল করে দিয়েছিল। শেষে প্রমাণ করেছি, আমরা শক্তিশালী।”