২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কলেজ রাগবির চ্যাম্পিয়ন ইডেনের মেয়েরা

ইডেন মহিলা কলেজের বিপক্ষে শেষ ম্যাচে কোনো প্রতিরোধই গড়তে পারেনি কবি নজরুল সরকারি কলেজ। দুর্দান্ত জয়ে মহিলা কলেজ রাগবির শিরোপা নিজেদের করে নিয়েছে ইডেনের মেয়েরা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2016, 12:11 AM

Updated : 12 Apr 2022, 01:38 AM

মঙ্গলবার মোহাম্মদপুরের সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে ইডেনের মেয়েদের জয়টি ২৬-০ পয়েন্টের।
 
একই ভেন্যুতে দুপুরে নিজেদের প্রথম খেলায় ১০-৫ পয়েন্টে সেন্ট্রাল উইমেন্স কলেজকে হারায় কবি নজরুল সরকারি মহিলা কলেজ। এই জয়ে তিন পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে তারা।
 
৭-০ পয়েন্টে জেতে সেন্ট্রাল উইমেন্স কলেজকে হারিয়ে রাউন্ড রবিন লিগ শুরু করে ইডেন কলেজ। টানা দুই ম্যাচ হারা সেন্ট্রাল উইমেন্সের মেয়েরা তৃতীয় হয়েছে।
 
প্রতিযোগিতার সেরা খেলোয়াড় হয়েছেন ইডেন মহিলা কলেজের আসমা।
 
তিন গ্রুপে ভাগ হয়ে খেলা নয়টি দল নিয়ে হয় কলেজ রাগবির গ্রুপ পর্বের খেলা। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে শিরোপা লড়াইয়ে নামে তিন গ্রুপের সেরারা।