২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিয়ালের সঙ্গে সমঝোতার খবর অস্বীকার আউবামেয়াংয়ের

রিয়াল মাদ্রিদের সঙ্গে সমঝোতার খবর অস্বীকার করেছেন পিয়েরে-এমেরিক আউবামেয়াং। তবে স্পেনের লা লিগায় খেলার ইচ্ছার কথা আরও একবার জানিয়ে রেখেছেন বরুসিয়া ডর্টমুন্ডের এই ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2016, 10:12 PM

Updated : 12 Apr 2022, 01:37 AM

১০ কোটি ইউরোর বিনিময়ে এ মৌসুমে শেষে গ্যাবনের এই ফরোয়ার্ডকে পাওয়ার ব্যাপারে রিয়াল চুক্তি করেছে বলে যে খবর বেরিয়েছিল। এ মাসের গোড়ার দিকে তা নাকচ করে দিয়েছিল বরুসিয়া।

এবার ২৬ বছর বয়সী আউবামেয়াংও বিন স্পোর্টসকে বললেন, এমন কোনো চুক্তি হয়নি।

“কোনো সমঝোতা হয়নি। কিন্তু…আমি এরই মধ্যে আমার দাদাকে কথা দিয়েছি যে, এক দিন সেখানে খেলব।”

এ মৌসুমে বরুসিয়ার হয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৩৩ গোল করেন আউবামেয়াং।