২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

থাইল্যান্ডেও বাজে শুরু সিদ্দিকুরের

বছরের শুরু থেকে গলফ কোর্সে ছন্দ হারিয় ফেলা সিদ্দিকুর রহমান থাইল্যান্ড ক্ল্যাসিকেও ভালো শুরু করতে পারেননি। এশিয়ান ট্যুরের এ প্রতিযোগিতার প্রথম রাউন্ড শেষে ৮১তম স্থানে আছেন বাংলাদেশের সেরা এই গলফার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2016, 08:02 PM

Updated : 12 Apr 2022, 01:35 AM

ব্ল্যাক মাউন্টেইন গলফ ক্লাবে বৃহস্পতিবার টুর্নামেন্টের প্রথম দিনে পারের সমান শট খেলেন সিদ্দিকুর। এ দিন ৩টি ‘বার্ডি’ করলেও একটি করে ‘বোগি’ ও 'ডাবল বোগি' করায় দিনের শেষটা ভালো হয়নি তার।

এই টুর্নামেন্টের আগে ২০১৬ সালে আরও পাঁচটি প্রতিযোগিতায় খেললেও কোনোটিতেই তেমন কোনো সাফল্য পাননি সিদ্দিকুর। সবশেষ পার্থ ইন্টারন্যাশনালে দ্বিতীয় রাউন্ডে বাদ পড়েন এশিয়ান ট্যুরে দুটি শিরোপা জেতা এই গলফার।

সাড়ে ১৭ লাখ মার্কিন ডলার প্রাইজমানির থাইল্যান্ড ক্ল্যাসিকের প্রথম দিন শেষে পারের চেয়ে ৮ শট খেলে শীর্ষে আছেন যুক্তরাষ্ট্রের পিটার ইউলাইন।