২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্সার সঙ্গে ব্যবধান কমালো আতলেতিকো

ভালেন্সিয়াকে তাদেরই মাঠে সহজেই হারিয়ে লা লিগার শিরোপা লড়াইযে নিজেদের অবস্থান ধরে রেখেছে আতলেতিকো মাদ্রিদ। ৩-১ গোলে জিতেছে দিয়েগো সিমেওনের দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2016, 04:38 PM

Updated : 12 Apr 2022, 01:34 AM

ভালেন্সিয়ার মাঠ মেস্তালায় রোববার রাতে ২৪তম মিনিটে অন্তোনিও গ্রিজমানের গোলে এগিয়ে যায় আতলেতিকো। চার মিনিট বাদে রাশিয়ান মিডফিল্ডার দেনিস চেরিশেভের লক্ষ্যভেদে সমতায় ফেরে স্বাগতিকরা।

৭২তম মিনিটে স্প্যানিশ স্ট্রাইকার ফের্নান্দো তরেসের গোলে ফের এগিয়ে যায় ২০১৩-১৪ মৌসুমের চ্যাম্পিয়নরা।

৮০তম মিনিটে আদেরলান সান্তোস দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় ভালেন্সিয়া। পাঁচ মিনিট বাদেই বদলি নামা বেলজিয়ামের ফরোয়ার্ড ফেরেইরা কারাসকোর গোলে জয় নিশ্চিত হয়ে যায় আতলেতিকোর।

এর আগে দিনের প্রথম ম্যাচে এইবারকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে আতলেতিকোর চেয়ে ১১ পয়েন্টে এগিয়ে গিয়েছিল বার্সেলোনা। ভালেন্সিয়াকে হারিয়ে ব্যবধানটা আগের জায়গায় নিল আতলেতিকো।

২৮ ম্যাচ খেলে শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৭২। ৮ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আতলেতিকো। তৃতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৬০।