২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বায়ার্নকে থামাতে পারেনি ডর্টমুন্ড

বুন্দেসলিগার শিরোপার পথে ছোটা বায়ার্ন মিউনিখের সঙ্গে ব্যবধান কমাতে পারেনি বরুসিয়া ডর্টমুন্ড। নিজেদের মাঠে পেয়েও পেপ গুয়ার্দিওলার শিষ্যদের সঙ্গে গোলশুন্য ড্র করেছে তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2016, 02:14 AM

Updated : 20 Aug 2022, 12:03 PM

ইদুনা পার্কে শনিবার রাতে প্রথমার্ধের গোলের সহজ সুযোগ নষ্ট করেন বায়ার্নের ফরোয়ার্ড দগলাস কস্তা। পরে আর গোলের দেখা পায়নি তারা।

পিয়েরে-এমেরিক আউবামেয়াংয়ের সামনেও এসেছিল বরুসিয়াকে এগিয়ে নেওয়ার সুযোগ। ফ্রান্সে জন্ম নেওয়া গ্যাবনের এই ফরোয়ার্ডও ব্যর্থ হন। তাতে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্নের সঙ্গে আর ব্যবধান কমাতে পারেনি দলটি।

২৫ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে পেপ গুয়ার্দিওলার দল। ৫ পয়েন্ট পিছিয়ে থেকে দ্বিতীয় বরুসিয়া।