২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২০২৬ বিশ্বকাপের আয়োজক নির্বাচন নিশ্ছিদ্র চান ইনফান্তিনো

২০২৬ বিশ্বকাপের আয়োজক নির্বাচন প্রক্রিয়া নিশ্ছিদ্র রাখার প্রত্যয়ের কথা জানিয়েছেন ফিফার নতুন সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2016, 04:30 PM

Updated : 12 Apr 2022, 01:33 AM

গত শুক্রবার ইনফান্তিনো জানান, তিন মাসের মধ্যে ২০২৬ বিশ্বকাপের আয়োজন নির্বাচন প্রক্রিয়া শুরু করার আশা করছে ফিফা। 
 
বিবিসিকে ইনফান্তিনো বলেন, “২০২৬ বিশ্বকাপের আয়োজক নির্বাচন প্রক্রিয়া আমাদের সম্পূর্ণভাবে সঠিক করতে হবে। আমি নি:সন্দেহে এই প্রতিশ্রুতি দিতে চাই; এটা নিশ্চিত করতে আমি আমার সাধ্যমতো সব কিছু করব। কারণ, আমি মনে করি এটা ফিফার বিশ্বাসযোগ্যতার ব্যাপার।”
 
“আমাদের নিশ্চিত করতে হবে যে, আয়োজক নির্বাচন প্রক্রিয়া যেন সম্পূর্ণভাবে নিশ্ছিদ্র হয়,” যোগ করেন ইনফান্তিনো।
 
১৯৯৮ সাল থেকে হওয়া প্রত্যেকটি বিশ্বকাপ আয়োজক নির্বাচনই দুনীর্তি আর ঘুষ কেলেঙ্কারির জন্য প্রশ্নবিদ্ধ হয়েছে।
 
২০১৮ সালে রাশিয়া ও ২০২২ সালে কাতার বিশ্বকাপের আয়োজক নির্বাচন প্রক্রিয়া নিয়ে সুইস কর্তৃপক্ষ তদন্ত করছে।