২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাজিল দলে কাকা, কৌতিনিয়ো

উরুগুয়ে ও প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচের জন্য ব্রাজিল দলে জায়গা পেয়েছেন কাকা ও ফিলিপে কৌতিনিয়ো।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2016, 04:37 PM

Updated : 11 Oct 2022, 07:52 PM

পুরনো খবর:

নেইমারের মাঠের বাইরের সমস্যায় হতাশ দুঙ্গা

রাশিয়া ২০১৮ বিশ্বকাপের বাছাইপর্বে ব্রাজিল চারটি ম্যাচ খেলে ফেললেও এখনও খেলা হয়নি লিভারপুলের প্লেমেকার কৌতিনিয়োর।

এবারের বাছাইপর্বে এখন পর্যন্ত মাত্র ১৫ মিনিট খেলা অরল্যান্ডো সিটির মিডফিল্ডার কাকাকেও আরেকবার সুযোগ দিলেন দুঙ্গা।

এ ছাড়া দুঙ্গার দলে জায়গা হয়েছে ব্রাজিলের হয়ে সবশেষ ২০১২ সালে মাঠে নামা ইউভেন্তুসের ডিফেন্ডার আলেক্স সান্দ্রোর।

২৩ সদস্যের দলে জায়গা হয়নি গোলরক্ষক জেফারসনের। তার পরিবর্তে দুঙ্গা দলে নেন ভালেন্সিয়ার দিয়েগো আলভেসকে।

সাবেক অধিনায়ক চিয়াগো সিলভাকে আরও একবার দলের বাইরে রাখলেন দুঙ্গা। লিভারপুলের মিডফিল্ডার ফিরমিনোকেও দলে নেননি ব্রাজিল কোচ।  

চার ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে তৃতীয় স্থানে আছে ব্রাজিল। ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে একুয়েডর। আর দ্বিতীয় স্থানে থাকা উরুগুয়ের পয়েন্ট ৯।

উরুগুয়ের বিপক্ষে নিজেদের মাঠে আগামী ২৬ মার্চ খেলবে ব্রাজিল। এর চার দিন পর প্যারাগুয়ের মাঠে খেলতে নামবেন নেইমাররা।

ব্রাজিল দল:

গোলরক্ষক: আলিসন (ইন্তানাসিওনাল), দিয়েগো আলভেস (ভালেন্সিয়া), মার্সেলো গ্রোহে (গ্রেমিও)।

ডিফেন্ডার: দানি আলভেস (বার্সেলোনা), দানিলো (রিয়াল মাদ্রিদ), ফিলিপে লুইস (আতলেতিকো মাদ্রিদ), জিল (স্যানডং লুনেং), দাভিদ লুইস (পিএসজি), মারকুইনিয়োস (পিএসজি), মিরান্দা (ইন্টার মিলান), আলেক্স সান্দ্রো (ইউভেন্তুস)।

মাঝমাঠ: রেনাতো আগুস্তো (বেইজিং গৌআন), দগলাস কস্তা (বায়ার্ন মিউনিখ), ফিলিপে কৌতিনিয়ো (লিভারপুল), ফের্নানদিনিয়ো (ম্যানচেস্টার সিটি), কাকা (অরল্যান্ডো সিটি), লুইস গুস্তাভো (ভল্ফসবুর্গ), লুকাস লিমা (সান্তোস), অস্কার (চেলসি), উইলিয়ান (চেলসি)।

আক্রমণভাগ: হাল্ক (জেনিত), নেইমার (বার্সেলোনা), রিকার্দো অলিভেইরা (সান্তোস)।