২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাপের ফাইনালে মিলানের সামনে ইউভেন্তুস

ইতালিয়ান কাপের ফাইনালে এসি মিলানের মুখোমুখি হচ্ছে ইউভেন্তুস। সেমি-ফাইনালের দ্বিতীয় পর্বে ৩-০ গোলে হারার পর টাইব্রেকারে ইন্টার মিলানকে হারিয়েছে টুর্নামেন্টের গত মৌসুমের চ্যাম্পিয়নরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2016, 02:58 PM

Updated : 12 Apr 2022, 01:33 AM

নিজেদের মাঠে গত বুধবার মার্সেলো ব্রোজোভিচের জোড়া গোল আর ইভান পেরিসিচের গোলে ৩-০ ব্যবধানে জেতে ইন্টার।

ইউভেন্তুসের মাঠ থেকে প্রথম পর্বের ম্যাচটি একই ব্যবধানে হেরে এসেছিল তারা। দুই পর্ব মিলে ৩-৩-এ সমতা থাকায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

ইউভেন্তুস সেখানেও গোল না পেলে টাইব্রেকারের মাধ্যমে ফাইনালিস্ট বেছে নেওয়া হয়। টাইব্রেকারে ইন্টারকে ৫-৩ গোলে হারায় ইউভেন্তুস।

গত মঙ্গলবার আলেস্সান্দ্রিয়াকে হারিয়ে ফাইনালে ওঠে এসি মিলান। টুর্নামেন্টের ফাইনাল হবে আগামী ২১ মে রোমের অলিম্পিক স্টেডিয়ামে।