২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বায়ার্নের হারে জমে উঠলো শিরোপা লড়াই

চলতি মৌসুমে ঘরোয়া লিগে দ্বিতীয় হারের স্বাদ পেয়েছে বায়ার্ন মিউনিখ। মেইঞ্জের কাছে ঘরের মাঠে ২-১ গোলে হেরে গেছে বুন্দেসলিগার শিরোপাধারীরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2016, 03:39 AM

Updated : 11 Oct 2022, 07:52 PM

গত সেপ্টেম্বরে লিগের প্রথম পর্বে মেইঞ্জের মাঠ থেকে ৩-০ গোলে জিতে ফিরেছিল বায়ার্ন।
 
ঘরের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় বুধবার রাতে ২৬তম মিনিটে স্প্যানিশ মিডফিল্ডার হায়রো সাম্পেইরোর গোলে পিছিয়ে পড়ে বায়ার্ন। 
 

৬৪তম মিনিটে আরিয়েন রবেনের গোলে ম্যাচে ফিরলেও শেষ রক্ষা করতে পারেনি চ্যাম্পিয়নরা। ৮৬তম মিনিটে কলম্বিয়ার ফরোয়ার্ড জন করদোবার গোলে জয় নিশ্চিত হয়ে যায় মেইঞ্জের। বায়ার্নের এই হারে এবং দিনের অন্য ম্যাচে বরুসিয়া ডর্টমুন্ড জেতায় জার্মানির শীর্ষ লিগের শিরোপা লড়াই নতুন মাত্রা পেয়েছে। হারলেও ২৪ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে বায়ার্ন। আর ডার্মসটাডকে ২-০ গোলে হারানো ডর্টমুন্ডের পয়েন্ট সমান ম্যাচে ৫৭।