২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাপের ফাইনালে মিলান

এসি মিলানের সামনে ১৩ বছর পর ইতালিয়ান কাপের শিরোপা জয়ের সুযোগ। তৃতীয় বিভাগের দল আলেস্সান্দ্রিয়াকে হারিয়ে ফাইনালে উঠেছে এই টুর্নামেন্টে পাঁচ বার শিরোপা জেতা দলটি। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2016, 05:14 PM

Updated : 11 Oct 2022, 07:51 PM

সবশেষ ২০০২-০৩ মৌসুমে ইতালিয়ান ফুটবলের দ্বিতীয় গুরুত্বপূর্ণ এই প্রতিযোগিতার শিরোপা জিতেছিল ঐতিহ্যবাহী ক্লাবটি।

নিজেদের মাঠে গত মঙ্গলবার সেমি-ফাইনালের দ্বিতীয় পর্বে ৫-০ গোলে জেতে মিলান। প্রথম পর্বের ম্যাচটি ১-০ গোলে জিতেছিল তারা। 
 
ফরাসি ফরোয়ার্ড জেরেমি মেনেজের ২০তম মিনিটের গোলে এগিয়ে যায় মিলান। চার মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ইতালির ডিফেন্ডার আলেস্সিও রোমাগনোলি। ৩৯তম মিনিটে মেনেজের দ্বিতীয় গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় মিলান। 
 
৮০তম মিনিটে সাবাতোর আত্মঘাতী গোলে ব্যবধান ৪-০ হয়। এর ৯ মিনিট পর গোল করেন মারিও বালোতেল্লি। 
 
আগামী ২১ মের ফাইনালে মিলানের প্রতিপক্ষ হবে ইউভেন্তুস বা ইন্টার মিলান। বুধবার ইন্টারের মাঠে সেমি-ফাইনালের দ্বিতীয় পর্বে মুখোমুখি হবে প্রথম পর্বে ৩-০ গোলে জেতা ইউভেন্তুস।