২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২ মাসের জন্য মাঠের বাইরে চেম্বারলেইন

চোটের কারণে দুই মাসের জন্য মাঠের বাইরে থাকতে হবে আর্সেনালের মিডফিল্ডার অ্যালেক্স অক্সলেইড চেম্বারলেইনকে। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2016, 07:45 PM

Updated : 12 Apr 2022, 01:32 AM

বার্সেলোনার বিপক্ষে গত ২৩ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম পর্বে ২-০ গোলে হেরে যাওয়া ম্যাচে হাভিয়ের মাসচেরানোর সঙ্গে ধাক্কা লাগায় হাঁটুতে চোট পান চেম্বারলেইন। 
 
ইউরো ২০১৬-এর খেলা মাঠে গড়ানোর আগেই অবশ্য সেরে উঠবেন ইংল্যান্ডের এই খেলোয়াড়। 
 
মঙ্গলবার আর্সেনালের কোচ আর্সেন ভেঙ্গার জানান, চেম্বারলেইনের হাঁটুতে অস্ত্রোপচারের প্রয়োজন হবে না।
 
২৭ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে তৃতীয় স্থানে রয়েছে আর্সেনাল। শীর্ষে থাকা লেস্টার সিটির পয়েন্ট ৫৬। ৫৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে টটেনহ্যাম হটস্পার।