সেরি আতে ইউভেন্তুসের জয়
লিওনার্দো বোনুচ্চি আর আলভারো মোরাতার গোলে সেরি আতে ইন্টার মিলানকে হারিয়েছে ইউভেন্তুস।
নিজেদের মাঠে গত রোববার ইউভেন্তুসের জয়টি ২-০ গোলের।
প্রথমার্ধে অবশ্য গোলের দেখা পায়নি গত মৌসুমের চ্যাম্পিয়নরা। দারুণ এক ভলি থেকে গোল করে ৪৭তম মিনিটে ইউভেন্তুসকে এগিয়ে দেন ইতালির ডিফেন্ডার বোনুচ্চি।
২৭ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ইউভেন্তুস। এক ম্যাচ কম খেলে ৫৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে নাপোলি। পঞ্চম স্থানে থাকা ইন্টারের পয়েন্ট ৪৮।
