২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আতলেতিকোর বিপক্ষে হারলেও সব শেষ নয়: জিদান

আতলেতিকোর বিপক্ষে হারলেও সব কিছু শেষ হয়ে যাবে না বলে মনে করেন রিয়াল মাদ্রিদের কোচ জিনেদিন জিদান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2016, 09:44 PM

Updated : 12 Apr 2022, 01:30 AM

নিজেদের মাঠ সান্তিয়াগো বের্নাবেউতে স্পেনের লা লিগার ম্যাচটি আগামী শনিবার বাংলাদেশ সময় রাত ৯টায় খেলতে নামবে রিয়াল।

এই ম্যাচের আগে ২৫ রাউন্ড শেষে ৫৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে রিয়াল। এক পয়েন্ট বেশি নিয়ে আতলেতিকো মাদ্রিদ আছে দ্বিতীয় স্থানে। আর শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৬৩।

আরেকটি হার বা হোঁচট শিরোপা লড়াই থেকে ছিটকে ফেলতে পারে রিয়ালকে। তবে জিদান বলেন, “যাই ঘটুক, আমরা শেষ পর্যন্ত হাল ছাড়ব না। আরও পয়েন্টের খেলা বাকি আছে। আগামীকালই আমাদের মৌসুম শেষ হয়ে যাবে না।”

“ডার্বি আরেকটা ম্যাচ মাত্র। সব সময়ের মতো সেরাটা দিতে হবে আমাদের। এটা কঠিন হবে। খেলোয়াড়রা জানে তাদের কি করতে হবে। আমরা নিজেদের সেরাটা দেব। আমাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে মাঠে কী করতে হবে তা জানা,” যোগ করেন জিদান।

নগর প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ম্যাচের আগের দিন জিদান সমর্থকদের দলের পাশে থাকার আহবান জানান।

“আতলেতিকো শুধু রক্ষণ করা দলই নয়। আমরা জানি, এটা কঠিন। মালাগা ম্যাচের ভুলগুলো বিশ্লেষণ করেছি আমরা। এই সপ্তাহে সেগুলো নিয়ে কাজ করেছি।”