২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হার দিয়ে শুরু শেখ জামালের

এএফসি কাপের মূল পর্বে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের শুরুটা ভালো হয়নি। ‘ই’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে সিঙ্গাপুরের দল ট্যাম্পাইন রোভার্সের কাছে ৪-০ ব্যবধানে হেরেছে শফিকুল ইসলাম মানিকের শিষ্যরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2016, 08:09 PM

Updated : 12 Apr 2022, 01:29 AM

সিঙ্গাপুরের জ্যালান বেসার স্টেডিয়ামে মঙ্গলবার প্রথমার্ধে দুই গোল হজম করে শেখ জামাল। দ্বিতীয়ার্ধেও ঘুরে দাঁড়াতে পারেনি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এএফসি কাপের মূল পর্বে আসা বাংলাদেশের দলটি।
 
দ্বিতীয় মিনিটেই বিলি মেহমেটের গোলে এগিয়ে যায় ট্যাম্পাইন। সিঙ্গাপুরের ঘরোয়া লিগের পাঁচবারের চ্যাম্পিয়নদের হয়ে ৩৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন হাফিজ সুজাদ। 
 
দ্বিতীয়ার্ধের শুরুতে রক্ষণের ভুলে আরও দুই গোল হজম করে শেখ জামাল। ৫২তম মিনিটে একটি কর্নার পুরোপুরি বিপদমুক্ত করতে পারেনি ডিফেন্ডাররা। বক্সের মধ্যে ফাঁকায় পেয়ে যাওয়া সুযোগটি কাজে লাগান আফিক ইউনুস। এরপর আরও এক গোল খেয়ে বড় হার নিয়ে মাঠ ছাড়ে শেখ জামাল।
 
আগামী ৮ মার্চ নিজেদের মাঠে গ্রুপের দ্বিতীয় ম্যাচে ফিলিপিনের দল সেরেস লা সালে এফসির মুখোমুখি হবে শেখ জামাল।