২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিলানের সঙ্গে ড্রয়ে শীর্ষে ওঠার সুযোগ হারাল নাপোলি

ইতালির শীর্ষ লিগ সেরি আতে ইউভেন্তুসকে হারিয়ে শীর্ষস্থানে ফেরার সুযোগ নষ্ট করেছে নাপোলি। এসি মিলানের সঙ্গে নিজেদের মাঠে ১-১ ড্র করেছে তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2016, 02:27 PM

Updated : 12 Apr 2022, 01:29 AM

এই ড্রয়ে ২৬ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে নাপোলি। ৪৪ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে এসি মিলান। বোলোনিয়ার সঙ্গে ড্র করা বর্তমান চ্যাম্পিয়ন ইউভেন্তুস ৫৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে।

সোমবার নিজেদের মাঠে ৩৯তম মিনিটে লরেন্তসো ইনসিনিয়ের দারুণ গোলে এগিয়ে যায় নাপোলি। বাঁ দিকের বক্সের বেশ খানিকটা ওপর থেকে ইনসিনিয়ের নিচু করে নেওয়া শট দূরের পোস্ট দিয়ে জালে জড়ায়।

প্রথমার্ধের স্বাগতিকদের এগিয়ে যাওয়ার স্বস্তি কেড়ে নেয় এসি মিলান। সতীর্থের হেড পাস থেকে আলতো টোকায় নাপোলি গোলরক্ষককে পরাস্ত করেন জাকোমো বোনাভেনতুরা।