২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাজিলের আলভেসের বার্সেলোনা ছাড়ার ইঙ্গিত

বর্তমান চুক্তির মেয়াদ শেষ হলে বার্সেলোনা ছেড়ে ব্রাজিলের ঘরোয়া ফুটবলে ফেরার ইঙ্গিত দিয়েছেন ডিফেন্ডার দানি আলভেস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2016, 10:49 PM

Updated : 12 Apr 2022, 01:28 AM

২০০৮ সালে সেভিয়া ছেড়ে বার্সেলোনায় যোগ দেন আলভেস। এ পর্যন্ত কাতালুনিয়ার দলটির হয়ে ৩৫০টি ম্যাচ খেলেছেন ব্রাজিলের এই ডিফেন্ডার।

২০০১ সালে ব্রাজিলের বাহিয়ার হয়ে ক্লাব ফুটবলের সিনিয়র ক্যারিয়ার শুরু করেন আলভেস। বুট জোড়া তুলে রাখার আগে শুরুর ক্লাবে ফেরার ইচ্ছা জানিয়েছেন ৩২ বছর বয়সী এই ফুটবলার, “আমি এরই মধ্যে প্রতিজ্ঞা করেছি যে, যেখানে শুরু করেছি, সেখানেই ক্যারিয়ারের ইতি টানব।”

“অবসরের আগে আমি সেখানে একটা পর্ব কাটাতে চাই; এটা আমার এবং তাদের জন্যও উপভোগ্য হবে”, ফিফা ডটকমকে আরও জানান আলভেস।

২০১৭ সালের জুন মাসে বার্সেলোনার সঙ্গে আলভেসের বর্তমান চুক্তি শেষ হওয়ার কথা।