২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হকির পাশে বিসিবি

হকির পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি হকি ফেডারেশনকে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2016, 09:44 PM

Updated : 12 Apr 2022, 01:28 AM

এছাড়া এসএ গেমসে সোনা জয়ীদের আর্থিক পুরস্কারের ঘোষণা দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান।‍

“এসএ গেমসে বাংলাদেশ চারটি স্বর্ণ পদক পেয়েছে। এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। তাদেরকে উৎসাহিত করতে  প্রতি স্বর্ণ পদকের জন্য পাঁচ লাখ টাকা করে সম্মাননা দেব।”

ভারোত্তলনে মাবিয়া অক্তার সীমান্ত, শুটিংয়ে শাকিল আহমেদ সোনা জিতেন। সাঁতারে দুটি সোনা জিতেন মাহফুজা খাতুন শীলা।

সোমবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হকিকে সহায়তার ঘোষণা দেওয়ার সময় বিসিবি প্রধান বলেন, “বাংলাদেশের পরবর্তী ভালো সম্ভাবনা হকি। ফুটবলে ইচ্ছে করলেই অনেক কিছু করা যাবে না। কারণ এখানে প্রতিযোগিতা অনেক বেশি। কিন্তু হকিতে ভালো কোচিং হলে আমার মনে হয় দারুণ কিছু হবে।”

নাজমুল হাসান জানান, ভালো কোচ আনায় হকি ফেডারেশনকে আর্থিক সহায়তা করবেন তারা।

“হকিতে অন্তত উপমহাদেশের মধ্যে আমরা ভালো একটা অবস্থানে যেতে পারব। হকি ফেডারেশনের সাথে আমার কথা হয়েছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি হকি ফেডারেশন যদি খুব ভালো বিশ্বমানের কোনো কোচ আনে, তবে তাকে আমরা স্পন্সর করব। কোচের বেতনসহ যে খরচ লাগবে, সব আমরা দিব।”