২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'মেসি সবসময় দলকে বাঁচাতে পারবে না'

বরাবরের মতো এবারও লিওনেল মেসিকে ঘিরেই শিরোপা জয়ের স্বপ্ন দেখছে আর্জেন্টিনা। তবে বার্সেলোনার এই ফরোয়ার্ড সবসময় দলকে জেতাতে পারবে না বলে শিষ্যদের সতর্ক করে দিলেন জেরার্দো মার্তিনো।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2016, 05:19 PM

Updated : 11 Oct 2022, 07:48 PM

দক্ষিণ আমেরিকার সেরা ফুটবল প্রতিযোগিতা কোপা আমেরিকার ১০০ বছর পুর্তি হিসেবে আগামী ৩ থেকে ২৬ জুন যুক্তরাষ্ট্রের ১০টি শহরে হবে এর বিশেষ আসর।। ২৬ জুন নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে হবে ফাইনাল।

রোববার হয়ে গেল এই টুর্নামেন্টের ড্র। প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়ন চিলি, পানামা ও বলিভিয়াকে নিয়ে তুলনামূলক কঠিন গ্রুপে পড়েছে আর্জেন্টিনা।

ড্রয়ের প্রসঙ্গে কথা বলতে গিয়ে মেসিকে ঘিরে শিরোপা জয়ের পরিকল্পনা নিয়ে সতর্কবাণী শোনান মার্তিনো।

আর্জেন্টিনার একটি টিভি চ্যনেলকে মার্তিনো বলেন, "লিও সবসময় দলকে বাঁচাতে পারবে না। এটা এমন হতে হবে যেন দল তাকে আরও বেশি সাহায্য করে।"

২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে ফাইনালে উঠেও শেষ মুহূর্তে গোল খেয়ে জার্মানির কাছে শিরোপা হারায় আর্জেন্টিনা। গত বছর কোপা আমেরিকাতেও ফাইনালে ওঠে তারা, কিন্তু চিলির কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় মেসিদের।