২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘পেলে-মারাদোনাকে ছাড়িয়ে যাওয়ার পথে মেসি’

পেলে ও দিয়েগো মারাদোনাকে ছাড়িয়ে পাঁচ বারের বর্ষসেরা ফুটবলার লিওনেল মেসি  সর্বকালের সেরা ফুটবলার হওয়ার পথে রয়েছেন বলে মনে করেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার জিকো।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2016, 03:38 PM

Updated : 12 Apr 2022, 01:29 AM

বার্সা টিভির সঙ্গে আলাপচারিতায় ‘সাদা পেলে’ খ্যাত ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার জিকো বলেন, “পেলে, গারিঞ্চা, ইয়োহান ক্রুইফ, বেকেনবাওয়ার এবং দিয়েগো মারাদোনাকে ছাড়িয়ে যাওয়া শুরু করেছে মেসি।”

কয়েক দিন আগেই লা লিগার প্রথম ফুটবলার হিসেবে ৩০০ গোলের মাইলফলকে পা রাখেন মেসি। ২৮ বছর বয়সী আর্জেন্টিনার এই ফরোয়ার্ডের সামনে নিজেকে আরও অনেক উচ্চতায় তোলার অনেকটা সময় আছে।

জিকোর দাবি, ক্লাব পর্যায়ে সব শিরোপা জেতা মেসি সর্বকালের সেরা ফুটবলার হওয়ার পথে রয়েছেন। মেসিকে ‘পরিপূর্ণ খেলোয়াড়’ হিসেবে উল্লেখ করেন ৬২ বছর বয়সী এই সাবেক ফুটবলার।

আগামী মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের সেরা ষোলোর প্রথম লেগে আর্সেনালের মুখোমুখি হবে বার্সেলোনা। জিকো জানান, বার্সেলানার মাঠ কাম্প নউতে তো বটেই, আর্সেনালের মাঠ এমিরেটসেও ফেভারিট মেসিরা।