২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মালয়েশিয়ায় ৫০তম সিদ্দিকুর

নতুন বছরে এশিয়ান ট্যুরের চতুর্থ আসরে অংশ নিয়েও এখন পর্যন্ত নিজেকে মেলে ধরতে পারেননি সিদ্দিকুর রহমান। ৫০তম হয়ে মালয়েশিয়ার মেব্যাঙ্ক ওপেন শেষ করেছেন বাংলাদেশের সেরা গলফার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2016, 11:48 PM

Updated : 20 Aug 2022, 11:54 AM

২০১৬ সালে দেশের কোর্সে খেলা আগের টুর্নামেন্ট বসুন্ধরা ওপেনে ৩৫তম হয়েছিলেন সিদ্দিকুর।

কুয়ালা লামপুরের রয়াল সিলাংগর গলফ ক্লাবে রোববার পারের চেয়ে এক শট কম খেলেন সিদ্দিকুর। চারটি বার্ডি ও তিনটি বোগি করেন এশিয়ান ট্যুরের দুটি শিরোপা জেতা এই গলফার।

সব মিলিয়ে পারের চেয়ে এক শট কম খেলে তিন জনের সঙ্গে যৌথভাবে ৫০তম হন সিদ্দিকুর।

সব মিলিয়ে পারের চেয়ে ১৫ শট কম খেলে সেরা হয়েছেন অস্ট্রেলিয়ার গলফার মার্কাস ফ্রেজার।