বিশ্ব সেরা হতে পারে নেইমার: জিকো
ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার জিকো উত্তরসূরি নেইমারের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। বার্সেলোনা ফরোয়ার্ড বিশ্ব সেরা হতে পারেন বলে বিশ্বাস ‘সাদা পেলে’ নামে পরিচিত সাবেক এই তারকার।
নিজের সময়ে অন্যতম সেরা খেলোয়াড় জিকো বার্সা টিভিকে নেইমার প্রসঙ্গে বলেন, “বিশ্ব সেরা খেলোয়াড় হিসেবে নেইমারের নাম ঘোষণা করা হলে অবাক হওয়ার কিছু হতো না।”
গত মৌসুমে বার্সেলোনার ‘ট্রেবল’ জয়েও বড় ভূমিকা ছিল নেইমারের। শেষ পর্যন্ত অবশ্য মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর পিছনে থেকে তৃতীয় হন এ মৌসুমে এখন পর্যন্ত লা লিগায় ১৮ গোল করা এই তারকা।
