২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মালয়েশিয়ায় আরও পিছিয়েছেন সিদ্দিকুর

মালয়েশিয়ার মেব্যাংক ওপেনে ব্যর্থতার বলয় থেকে বেরিয়ে আসতে পারেননি সিদ্দিকুর রহমান। তৃতীয় রাউন্ড শেষে ৫৯তম স্থানে আছেন বাংলাদেশের সেরা গলফার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2016, 11:37 PM

Updated : 12 Apr 2022, 01:28 AM

কুয়ালা লামপুরের রয়াল সিলাংগর গলফ ক্লাবে শনিবার তিনটি বোগি ও দুটি বার্ডিতে পারের চেয়ে এক শট বেশি খেলেন এশিয়ান ট্যুরের দুটি শিরোপা জেতা সিদ্দিকুর।
 
সব মিলিয়ে পারের সমান শট খেলে দুই জনের সঙ্গে যৌথভাবে ৫৯তম স্থানে আছেন সিদ্দিকুর। দ্বিতীয় রাউন্ড শেষে যৌথভাবে ৫৫তম স্থানে ছিলেন তিনি।
 
পারের চেয়ে ১৫ শট কম খেলে শীর্ষে আছেন দক্ষিণ কোরিয়ার সুমিন লি।
 
২০১৬ সালে সিদ্দিকুর এ নিয়ে এশিয়ান ট্যুরের চতুর্থ টুর্নামেন্ট খেলছেন। আগের টুর্নামেন্ট বসুন্ধরা ওপেনে দেশের মাটিতে ৩৫তম হয়েছিলেন তিনি।