২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আর্সেনালকে রুখে দিল হাল সিটি

এফএ কাপের পঞ্চম রাউন্ডে আর্সেনালকে রুখে দিয়েছে হাল সিটি। শিরোপাধারীদের সঙ্গে গোলশূন্য ড্র করেছে ইংল্যান্ডের ফুটবলের দ্বিতীয় সারির প্রতিযোগিতা চ্যাম্পিয়নশিপে খেলা ক্লাবটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2016, 10:04 PM

Updated : 12 Apr 2022, 01:28 AM

নিজেদের মাঠ এমিরেটসে শনিবার আক্রমণাত্মক ফুটবলই খেলে আর্সেনাল। তবে হাল সিটির রক্ষণভাগ আর্সেনালের ফরোয়ার্ডদের খুব ভালোভাবেই আটকে রাখতে পারে। 
 
আর্সেনালের দুটি পেনাল্টির আবেদন নাকচ করে দেন রেফারি। প্রথমার্ধে মোহামেদ এলনেনির শট বক্সের মধ্যে হাল সিটির আলেক্স ব্রুসের হাতে লাগে। আরেকবার ড্যানি ওয়েলবেককে বক্সের মধ্যে আটকে রাখার কারণে পেনাল্টির আবেদন করেছিল আর্সেনালের খেলোয়াড়রা। 
 
এ ছাড়া থিও ওয়ালকট আর ওয়েলবেক বেশ কয়েকটি গোলের সুযোগ নষ্ট করেন। 
 
পুরো ম্যাচ জুড়ে অসাধারণ কিছু সেভ করে আর্সেনালকে গোল বঞ্চিত করেন হাল সিটির গোলরক্ষকও। এফএ কাপে আর্সেনালের হয়ে শততম ম্যাচে তাই জয় পেলেন না কোচ আর্সেন ভেঙ্গার।
 
পরের রাউন্ডে উঠতে ফিরতি ম্যাচে হাল সিটির মাঠে এখন জিততে হবে আর্সেনালকে।