রিয়ালে খেলার স্বপ্ন আউবামেয়াংয়ের
ক্যারিয়ারে একদিন রিয়াল মাদ্রিদে খেলার স্বপ্ন দেখেন বলে জানিয়েছেন বরুসিয়া ডর্টমুন্ডের ফরোয়ার্ড পিয়েরে-এমেরিক আউবামেয়াং।
বরুসিয়ার হয়ে এ মৌসুমে দারুণ খেলে চলেছেন গ্যাবনের এই ফরোয়ার্ড। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে জার্মানির ক্লাবটির হয়ে এখন পর্যন্ত ৩২ ম্যাচ খেলে ৩০ গোল করেন তিনি।
ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনাল আর ম্যানচেস্টার ইউনাইটেড আউবামেয়াংকে পেতে চাইছে বলে গুঞ্জন চলছে।
২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড জানান, তার মনে প্রিমিয়ার লিগে যাওয়ার ভাবনা নেই।
