২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘রোনালদোর চেয়ে মেসি বেশি সৃষ্টিশীল’

ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার রোনালদোর কাছে লিওনেল মেসি আর ক্রিস্তিয়ানো রোনালদো অন্য এক পর্যায়ের ফুটবলার। তবে রিয়াল মাদ্রিদের তারকার চেয়ে বার্সেলোনার মেসিই বেশি সৃষ্টিশীল বলে মনে করেন তিনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2016, 08:21 PM

Updated : 12 Apr 2022, 01:28 AM

গত আট বারের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার মেসি আর রোনালদো ভাগাভাগি করে নেন। এর মধ্যে আর্জেন্টিনা অধিনায়ক মেসি পুরস্কারটি পাঁচ বার জেতেন।

রিয়াল ও বার্সেলোনার সাবেক তারকা রোনালদো স্কাই স্পোর্ট ইতালিয়াকে বলেন, “মেসি আর ক্রিস্তিয়ানো রোনালদোর দুজনেই দারুণ খেলোয়াড়। বাকিদের চেয়ে অনেক ভালোভাবে এগিয়ে আছে তারা। কিন্তু আমি বলতে পারি যে, রোনালদোর চেয়ে মেসি একটু বেশি সৃষ্টিশীল।”

‘দ্য ফেনোমেনোন’ নামে পরিচিত রোনালদো বলেন, “যেভাবে সে (মেসি) বল স্পর্শ করে, সঙ্গে তার দ্রুত চলা আর দিক পরিবর্তন; পায়ে বল নিয়ে এগুলো করা সহজ নয়।”

চলতি মৌসুমে এখন পর্যন্ত বার্সেলোনার হয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৩০ ম্যাচে ২৭ গোল করেন মেসি। আর রোনালদো করেন ৩১ ম্যাচে ৩৩ গোল।