‘বার্সেলোনায় মেসি-যুগ’
বার্সেলোনার সাফল্যে ভরা সময়টা মেসি-যুগ হিসেবেই পরিচয় পাওয়া উচিত বলে মনে করেন রিয়াল মাদ্রিদের সাবেক কোচ হোর্হে ভালদানো।
বার্সেলোনাকে প্রথম ট্রেবল জেতান দলটিকে অদম্য করে তোলা কোচ পেপ গুয়ার্দিওলা। প্রথম ক্লাব হিসেবে গত মৌসুমে তারা দ্বিতীয়বারের মতো ট্রেবল জেতে লুইস এনরিকের অধীনে।
তবে আর্জেন্টিনার সাবেক ফরোয়ার্ড ভালদানো মনে করেন, বার্সেলোনার দারুণ এই সাফল্যের মূলে আছেন মেসি।
বার্সার বর্তমান দলটাকে কিভাবে বোঝানো যায় প্রশ্ন করলে স্পেনের ক্রীড়া দৈনিক মুন্দো দেপোর্তিভোকে ভালদানো বলেন, “শুধু একটা নামই আছে- মেসি।”
