লিভারপুলের ড্র, ইউনাইটেডের হার
ইউরোপা লিগের সেরা বত্রিশের প্রথম লেগের ম্যাচে হেরে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ড্র করেছে ইংলিশ প্রিমিয়ার লিগের অন্য দল লিভারপুল।
বৃহস্পতিবার রাতে এফসি আউগসবুর্গের মাঠে গোলশূন্য ড্র করে লিভারপুল। দলটির কোচ হিসেবে জার্মান ক্লাবের বিপক্ষে প্রথম ম্যাচটা তাই সুখের হলো না ইয়ুর্গেন ক্লপের।
একই রাতে চোটের কারণে ওয়েইন রুনি ও দাভিদ দি হেয়ার মতো নির্ভরযোগ্যদের ছাড়াই খেলতে নামে ইউনাইটেড। তবে ৩৭তম মিনিটে মেমফিস ডিপাইয়ের গোলে এগিয়ে যায় ইংল্যান্ডের দলটি।
প্রথম লেগে জিততে না পারলেও ইউরোপা লিগের সেরা ষোলোয় খেলার সুযোগ থাকছে লিভারপুল ও ইউনাইটেডের। আগামী শুক্রবার ফিরতি লেগের ম্যাচে দুটি দলই খেলবে নিজেদের মাঠে।
