২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২০২৪ অলিম্পিক আয়োজনে আগ্রহী ৪টি শহর

২০২৪ সালের অলিম্পিক আয়োজন করার লড়াইয়ে আছে চারটি শহর। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ৩৩তম আসর আয়োজনে আগ্রহী শহরগুলোর নাম জানিয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2016, 09:59 PM

Updated : 12 Apr 2022, 01:27 AM

শহরগুলো হলো ইতালির রাজধানী রোম, ফ্রান্সের রাজধানী প্যারিস, হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট ও যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম শহর লস অ্যাঞ্জেলেস।

আট বছর বাদে গ্রীষ্মকালীন অলিম্পিকের স্বাগতিক হওয়ার প্রক্রিয়ার প্রথম ধাপে এরই মধ্যে আবেদন করেছে শহরগুলো।

বিশ্ব অলিম্পিকের নিয়ন্ত্রক সংস্থা (আইওসি)প্রতিযোগিতার স্বাগতিক শহর বেছে নেওয়ার প্রক্রিয়াকে তিন ধাপে ভাগ করেছে। এর আগে পুরো প্রক্রিয়াটি এক ধাপেই সারা হতো। 

এ বছরের অগাস্টে ব্রাজিলের রিও দে জেনেইরোতে হবে অলিম্পিকের ৩১তম আসর। ২০২০ সালে অলিম্পিক হবে টোকিওতে।