‘বার্সা অন্য গ্যালাক্সির’
হেরে যাওয়ার পর প্রতিপক্ষ বার্সেলোনাকে প্রশংসায় ভাসিয়েছেন স্পোর্তিং গিহনের কোচ আবেলরাদো ফের্নান্দেস।
ঘরের মাঠে গত বুধবার স্পেনের লা লিগায় দুরন্ত ফর্মে থাকা বার্সেলোনার কাছে ৩-১ গোলে হারে গিহন।
ম্যাচ শেষে আবেলরাদো বলেন, “আমরা ফাঁকা জায়গা পূরণ করা আর দ্রুত প্রতিআক্রমণে যাওয়ার চেষ্টা করেছি। কিন্তু স্পষ্টতই এটা সহজ ছিল না।”
তবে সব মিলিয়ে শীর্ষে থাকা বার্সেলোনার বিপক্ষে শিষ্যদের খেলায় খুশি আবেলরাদো।
“বার্সা অন্য গ্যালাক্সির দল। বার্সার একজন খেলোয়াড় আছে যার মূল্য স্পোর্তিংয়ের পুরো বাজেটের চেয়েও বেশি।”
