২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেসির দলে থাকাটাই বিরাট সুবিধা

লিওনেল মেসি মাঠে নামবেন আর দলকে জেতাবেন; এটাই যেন নিয়ম হয়ে গেছে। তারকা এই ফরোয়ার্ড থাকলে লুইস এনরিকের কাছে কোনো প্রতিপক্ষই ব্যাপার নয়। বার্সেলোনা কোচের কাছে আর্জেন্টিনা অধিনায়ককে দলে পাওয়া তাই বিরাট একটা সুবিধা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2016, 02:11 PM

Updated : 11 Oct 2022, 07:47 PM

পুরনো খবর:

বার্সেলোনার দুর্দান্ত জয়ে মাইলফলকে মেসি

মেসির জোড়া গোলে স্পোর্তিং গিহনের মাঠ থেকে গত বুধবার স্পেনের লা লিগায় ৩-১ ব্যবধানের জয় নিয়ে ফেরে বার্সেলোনা। দলকে জেতানোর পথে তারকা এই ফরোয়ার্ড স্পেনের শীর্ষ লিগে তিনশ’ গোলের মাইলফলক পেরিয়ে গেছেন। 
 
২৯৯ গোল নিয়ে এই ম্যাচ খেলতে নামা মেসি মাইলফলকে পৌঁছান ২৫তম মিনিটে। ৬ মিনিট পর নিজের গোলসংখ্যা ৩০১ করেন তিনি। 
 
ম্যাচ শেষে মেসির প্রশংসা করতে গিয়ে এনরিকে বলেন, “আপনি যে দলের বিপক্ষেই খেলেন না কেন, মেসিকে দলে পাওয়া একটা সুবিধা।”
 
স্পোর্তিংয়ের বিপক্ষে বার্সেলোনার অন্য গোলটি করেন লুইস সুয়ারেস। উরুগুয়ের স্ট্রাইকারের খেলাতেও মুগ্ধ এনরিকে। 
 
“সুয়ারেসের গোল আমাদের অনেক ভালো কিছু দিচ্ছে। কারণ, তার গোল আমাদের চাপ কমিয়ে দেয়।”