২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোল্ডকাপের চ্যাম্পিয়ন কলসিন্দুর ও রাজখালী

বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব গোল্ড কাপের মুকুট ধরে রেখেছে ময়মনসিংহ জেলার ধোবাউড়ার কলসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেয়েরা। টানা তৃতীয়বারের মতো শিরোপা জয়ের কৃতিত্ব দেখিয়েছে তারা। আর বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয়ের শিরোপা জিতেছে কক্সবাজার জেলার রাজখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2016, 08:19 PM

Updated : 11 Oct 2022, 07:47 PM

পুরনো খবর:

পড়ার সঙ্গে খেলাও যেন চলে: প্রধানমন্ত্রী

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার ছেলেদের ফাইনালে মুখোমুখি হয় কক্সবাজার জেলার পেকুয়ার রাজাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দিনাজপুরের বীরগঞ্জ মরিচা প্রাথমিক বিদ্যালয়। রাজাখালীর আবিদ হোসেন ও মরিচার বিপুল গোল করলে ১-১ সমতায় শেষ হয় ম্যাচ। টাইব্রেকারে ৩-২ গোলে জিতে বঙ্গবন্ধু গোল্ডকাপের শিরোপা নিজেদের করে নেয় রাজখালী প্রাথমিক বিদ্যালয়।
 
একই ভেন্যুতে দিনের অপর ফাইনালে রাজশাহী জেলার খদরকোর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৩-১ গোলে হারিয়ে টানা তৃতীয়বারের মতো বঙ্গমাতা গোল্ডকাপের শিরোপা জেতে কলসিন্দুরের মেয়েরা।
 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন। চ্যাম্পিয়ন দল এক লাখ করে ও রানার্সআপ ৭৫ হাজার পুরস্কার পেয়েছে এবার। বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে এবার ৬৩ হাজার ৫০৯ টি বিদ্যালয়ের মোট ১০ লাখ ৭৯ হাজার ৬৫৩ জন খেলোয়াড় অংশ নেয়।  বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে অংশ নেয় ৬৩ হাজার ৪৩১টি বিদ্যালয়ের ১০ লাখ ৭৮ হাজার ৩২৭ জন খেলোয়াড়।