২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেইমারের প্রশংসায় রিয়ালের রামোস

জানুয়ারির দলবদলের বাজারের প্রায় পুরোটা সময় জুড়েই নেইমারের রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া নিয়ে গুঞ্জন চলে। শেষ পর্যন্ত তেমন কিছু না হলেও সের্হিও রামোসের কথায় এটা স্পষ্ট যে, গুঞ্জনটা সত্যি হলে বার্সেলোনার এই তারকা ফরোয়ার্ডকে স্বাগতই জানাতেন তিনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2016, 07:52 PM

Updated : 11 Oct 2022, 07:42 PM

নেইমারকে ঘিরে ওই গুঞ্জনের শুরু গত ১১ জানুয়ারি ফিফা ব্যালন ডি’অর অনুষ্ঠানের পর থেকে। গণমাধ্যমে খবর আসে, জুরিখের ওই অনুষ্ঠানের আগে রিয়ালের প্রতিনিধির সঙ্গে দেখা হয়েছে ব্রাজিলের অধিনায়ক।      

২৩ বছর বয়সী এই ফরোয়ার্ড অবশ্য ওইরকম কোনো মিটিংয়ের কথা অস্বীকার করেন। গত সপ্তাহে বার্সেলোনা কোচ লুইস এনরিকে জানান, তার বিশ্বাস, বার্সেলোনার সঙ্গে নেইমার নতুন চুক্তি করতে বেশি সময় নেবেন না।

২৩ বছর বয়সী এই ফরোয়ার্ড অবশ্য ওইরকম কোনো মিটিংয়ের কথা অস্বীকার করেন। গত সপ্তাহে বার্সেলোনা কোচ লুইস এনরিকে জানান, তার বিশ্বাস, বার্সেলোনার সঙ্গে নেইমার নতুন চুক্তি করতে বেশি সময় নেবেন না।