২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আউবামেয়াংয়ের জোড়া গোলে বরুসিয়ার জয়

গোল করেই যাচ্ছেন পিয়েরে-এমেরিক আউবামেয়াং। গ্যাবনের এই স্ট্রাইকারের জোড়া গোলে জার্মানির বুন্দেসলিগায় এফসি ইনগোলস্টাটকে ২-০ গোলে হারিয়েছে বরুসিয়া ডর্টমুন্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2016, 01:29 PM

Updated : 11 Oct 2022, 07:42 PM

নিজেদের মাঠে গত শনিবার গোল পেতে অবশ্য ৭৭তম মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় বরুসিয়াকে। 
 

তবে ৯ মিনিটের মধ্যে দুই গোল করে লিগে ছয় ম্যাচের মধ্যে বরুসিয়াকে পঞ্চম জয় এনে দেন আউবামেয়াং।  এ নিয়ে ২০ গোল করে চলতি মৌসুমে এখন পর্যন্ত লিগের সর্বোচ্চ গোলদাতা আউবামেয়াং। ১৭ গোল নিয়ে তার পরে আছেন বায়ার্ন মিউনিখের রবের্ত লেভানদোভস্কি।  এই জয়ের পর ১৯ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বরুসিয়া। এক ম্যাচ কম খেলে শীর্ষে থাকা বায়ার্নের পয়েন্ট ৪৯।