রোমার জয়ে অভিষিক্ত শারাউইর গোল
ইতালির সেরি আতে ফ্রোসিনোনকে হারিয়ে নতুন কোচ লুসিয়ানো স্পাল্লেত্তির অধীনে প্রথম জয় পেয়েছে এএস রোমা। দলটির হয়ে অভিষেক ম্যাচেই ব্যাকহিল থেকে অসাধারণ এক গোল করেছেন স্তেফান এল শারাউই।
নিজেদের মাঠে ফ্রোসিনোনকে গত শনিবার ৩-১ গোলে হারায় রোমা। দলের বাকি গোল দুটি করেন রাদজা নাইনগোলান ও মিরালেম পিয়ানিচ।
বেলজিয়ামের মিডফিল্ডার নাইনগোলানের অষ্টাদশ মিনিটের গোলে এগিয়ে যায় রোমা। ৬ মিনিট পর অবশ্য সমতায় ফেরে পয়েন্ট তালিকায় অবনমন অঞ্চলে থাকা ফ্রোসিনোন।
