লাইভ: বার্সেলোনা-আতলেতিকো
বার্সেলোনা ২ - ১ আতলেতিকো মাদ্রিদ
# ২১ ম্যাচে বার্সেলোনার পয়েন্ট ৫১, এক ম্যাচ বেশি খেলা আতলেতিকোর পয়েন্ট ৪৮।
শেষ বাঁশি: বার্সেলোনা ২ - ১ আতলেতিকো মাদ্রিদ
৮০: শেষ দশ মিনিটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা কি করবে আর আতলেতিকো; নয় জন নিয়ে বার্সেলোনার একের পর এক আক্রমণ ঠেকাতেই ব্যস্ত তারা।
৬৫: লাল কার্ড দিয়েগো গদিন, আতলেতিকো মাদ্রিদ। সুয়ারেসকে অযথা ফাউল করে লাল কার্ড দেখলেন আতলেতিকোর সেরা ডিফেন্ডার দিয়েগো গদিন। পিছিয়ে পড়া আতলেতিকো এখন নয় জনের দল!
৫৬: দারুণ সুযোগ। প্রায় গোল করে ফেলেছিলেন আতলেতিকোর গ্রিজমান। উঁচু ক্রসে পা উঁচিয়ে বল জালের দিকে পাঠিয়েছিলেন ফ্রান্সের এই স্ট্রাইকার। বল ব্রাভোর পায়ে লাগায় রক্ষা বার্সেলোনার।
# কাম্প নউতে এক জন খেলোয়াড় কম নিয়ে ঘুরে দাঁড়াতে হলে অসাধ্য সাধন করতে হবে দিয়েগো সিমেওনের দলকে।
দ্বিতীয়ার্ধ শুরু: ম্যাচের এই স্কোরলাইন থাকলে শিরোপা লড়াইয়ে খানিকটা এগিয়ে যাবে বার্সেলোনা।
# প্রথমার্ধে ৭০ শতাংশ বলের দখল ছিল বার্সেলোনার।
বিরতির বাঁশি: ১০ জনের দল নিয়ে দ্বিতীয়ার্ধে বার্সেলোনার সঙ্গে পারবে আতলেতিকো?
# মেসি মাটিতে লুটিয়ে পড়ার পর উত্তেজিত হয়ে পড়েছিলেন কোচ লুইস এনরিকে। দলের সেরা তারকা বলে কথা। আবার না চোট পেয়ে মাঠের বাইরে চলে যায় এই শঙ্কায়। রেফারি লাল কার্ড দেখালেও সন্তুষ্ট মনে হচ্ছিল না এনরিকেকে।
# লা লিগার এই মৌসুমে সুয়ারেসের গোল হলো সর্বোচ্চ ১৯টি।
৩৮: গোল, সুয়ারেস, বার্সেলোনা (বার্সেলোনা ২-১ আতলেতিকো মাদ্রিদ)। উরুগুয়ের স্ট্রাইকারের দুর্দান্ত গোল। মাঝমাঠ থেকে চিপ করা বল এক ডিফেন্ডারের সঙ্গে লড়াই করে দখল করে দুরূহ কোণ থেকে গোলরক্ষক ওবলাককে ফাঁকি দিলেন সুয়ারেস।
২৯: দারুণ সুযোগ।ইনিয়েস্তার বাড়ানো বল থেকে ডি-বক্সের ভেতর থেকে সুয়ারেসের শট দারুণভাবে ঠেকালেন আতলেতিকো গোলরক্ষক।
২৬: মেসির ফ্রি-কিক বিপদ তৈরি করতে পারল না। বল চলে গেল গোলপোস্টের বাইরে দিয়ে।
# বার্সেলোনার জন্য চিন্তার বিষয়। আতলেতিকো লা লিগার গত পাঁচটি ম্যাচে কিন্তু গোল খায়নি।
২: দারুণ সেভ:আতলেতিকোর আক্রমণ। অন্তনি গ্রিজমানের দূরপাল্লার শট কর্নারের বিনিময়ে ঠেকালেন বার্সেলোনার গোলরক্ষক ক্লাওদিও ব্রাভো।
ম্যাচ শুরু: বার্সেলোনা একাদশে আছেন আক্রমণত্রয়ী লিওনেল মেসি, নেইমার, সুয়ারেস।
# নেইমারের চুলের নতুন ডিজাইন।
# আতলেতিকো একাদশ: ওবলাক, হুয়ানফ্রান, গদিন, হিমেনেস, লুইস, গাবি, অগাস্তো, কোকে, সাউল, কারাসকো, গ্রিজমান
# বার্সেলোনা একাদশ: ব্রাভো, পিকে, রাকিতিচ, সের্হিও, আলভেস, ইনিয়েস্তা, সুয়ারেস, মেসি, নেইমার, মাসচেরানো, জর্দি আলবা
# চোটের কারণে গত সপ্তাহে লিগে মালাগার বিপক্ষে খেলতে না পারা নেইমার এ ম্যাচের দলে আছেন। অবশ্য গত বুধবার কোপা দেল রেতে আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে খেলেন তিনি, একটি গোলও করেন ব্রাজিল অধিনায়ক।
# আট দিনের মধ্যে তিন ম্যাচ খেলে দুটিতে ড্র করেছে এবং একটিতে হেরেছে আতলেতিকো। সবশেষ গত বুধবার সেল্তা দি ভিগোর কাছে ঘরের মাঠে ৩-২ গোলে হেরে কোপা দেল রে থেকে ছিটকে পড়ে তারা।
# সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ২৫ ম্যাচে অপরাজিত বার্সেলোনা এমনিতেই এ ম্যাচে ফেভারিট। তারওপর আতলেতিকোর সাম্প্রতিক ‘বাজে’ পারফরম্যান্স মেসি-নেইমারদের জয়ের সম্ভাবনা বাড়াচ্ছে।
# আতলেতিকোর চেয়ে এক ম্যাচ আবার কম খেলেছে বার্সেলোনা। অনেকের মতেই তাই এ ম্যাচে জিতলে শিরোপা লড়াইয়ে অনেকটাই এগিয়ে যাবে বর্তমান চ্যাম্পিয়নরা।
# দুদলের পয়েন্ট সমান ৪৮, তবে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকায় শীর্ষে বার্সেলোনা। প্রথম পর্বে আতলেতিকোর মাঠে ২-১ গোলে জিতেছিল লুইস এনরিকের দল।
# লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি লড়াইয়ে নামতে যাচ্ছে বার্সেলোনা ও আতলেতিকো মাদ্রিদ।
