২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চেলসিতে ব্রাজিলের পাতো

করিন্থিয়ান্স থেকে ধারে এ মৌসুমের শেষ পর্যন্ত ব্রাজিলের স্ট্রাইকার আলেসান্দ্রো পাতোকে চুক্তিবদ্ধ করেছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2016, 04:02 PM

Updated : 12 Apr 2022, 01:19 AM

ব্রাজিলের হয়ে ২৭ ম্যাচ খেলে ১০ গোল করা ২৬ বছর বয়সী পাতো চেলসিতে খেলার সুযোগ পাচ্ছেন বলে বেশ খুশি।

“আমার জন্য এটা একটা স্বপ্ন। নতুন সতীর্থদের জানতে আমি উন্মুখ হয়ে আছি এবং খেলতে নামার জন্য তর সইছে না আমার।”

“চেলসিকে তাদের সমর্থনের জন্য ধন্যবাদ। আশা করছি, এই বিশ্বাসের প্রতিদান দিতে পারব,” যোগ করেন ব্রাজিলের হয়ে ২০০৮ ও ২০১২ অলিম্পিক ফুটবলে খেলা পাতো।

গত মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জেতা চেলসির সময়টা এবার ভালো যাচ্ছে না। ২৩ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে লিগে ত্রয়োদশ স্থানে আছে তারা। তবে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে স্ট্যামফোর্ড ব্রিজের দলটি, সেখানে তাদের প্রতিপক্ষ ফরাসি চ্যাম্পিয়ন পিএসজি।

এসি মিলানের সাবেক তারকা পাতো গত কয়েক বছর ধরেই চোটের সঙ্গে লড়াই করছেন। ২০১৩ সালে করিন্থিয়ান্সে ফিরেও ভালো কিছু উপহার দিতে পারেননি তিনি। তবে চেলসির অন্তবর্তীকালীন কোচ গাস হিডিঙ্ক পাতোর চুক্তিকে ঝুঁকি মনে করছেন না।