ডার্বিকে হারিয়ে এফএ কাপের পঞ্চম রাউন্ডে ইউনাইটেড
অবশেষে কিছুটা স্বস্তি ফিরে এসেছে ম্যানচেস্টার ইউনাইটেডে। ডার্বি কাউন্টিকে ৩-১ গোলে হারিয়ে এফএ কাপের পঞ্চম রাউন্ডে জায়গা করে নিয়েছে লুই ফন খালের দল।
প্রতিপক্ষের মাঠে গত শুক্রবার ম্যাচের ষোড়শ মিনিটে ২০ গজ দূর থেকে নেওয়া বাঁকানো এক শটে ইউনাইটেডকে এগিয়ে দেন অধিনায়ক ওয়েইন রুনি।
১১ মিনিট পর জর্জ থর্নের গোলে সমতায় ফেরে ডার্বি।
১৫ ম্যাচের মধ্যে এই প্রথম ২ গোলের ব্যবধানে কোনো ম্যাচ জিতল ইউনাইটেড। এই জয়ে কিছুটা চাপমুক্ত হলেন ইপিএল ও কাপ মিলিয়ে এর আগের ১৩ ম্যাচের মাত্র তিনটিতে জেতা ইউনাইটেডের কোচ ফন খাল।
