বার্সার ফাইনালের পথে বাধা ভালেন্সিয়া
কোপা দেল রের সেমি-ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা খেলবে ভালেন্সিয়ার বিপক্ষে।
বার্সেলোনার শিরোপা ধরে রাখার লক্ষ্যে শেষ ধাপে ওঠার পথে ভালেন্সিয়া মোটেও বড় কোনো প্রতিপক্ষ নয়। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা ২৫ ম্যাচে অপরাজিত লুইস এনরিকের দল। আর লা লিগায় শেষ সাত ম্যাচে কোনো জয় পায়নি ভালেন্সিয়া।
দুই লেগের এই লড়াইয়ের প্রথম পর্ব হবে আগামী বুধবার।
