২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘তৃতীয়বার বরখাস্ত’ ফন খাল!

পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিয়েছেন লুই ফন খাল। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটিকে পদত্যাগপত্র জমা দেওয়ার খবরগুলোকে ‘ভয়ঙ্কর’ বলে উল্লেখ করেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ।  

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2016, 11:11 PM

Updated : 20 Aug 2022, 11:42 AM

ইপিএল ও কাপ মিলিয়ে সবশেষ ১৩ ম্যাচের মাত্র তিনটিতে জিতেছে ইউনাইটেড।

ইপিএলে গত শনিবার সাউথ্যাম্পটনের কাছে ইউনাইটেড ১-০ গোলে হারার পর ফন খাল আর তার শিষ্যদের দুয়ো দেয় সমর্থকরা। এর পর ওল্ড ট্র্যাফোর্ডে ফন খালের ভবিষ্যত নিয়ে আবার গুঞ্জন ওঠে।

ফন গাল বলেন, “এই নিয়ে তৃতীয়বার আমি বরখাস্ত হলাম। এরপরও আমি এখানে বসে আছি।”

২৩ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে লিগে পঞ্চম স্থানে আছে ইউনাইটেড। শীর্ষে থাকা লেস্টার সিটির চেয়ে ১০ পয়েন্ট পিছিয়ে তারা।

আগামী শুক্রবার এফএ কাপের চতুর্থ রাউন্ডে দ্বিতীয় সারির দল ডার্বি কাউন্টির মুখোমুখি হবে ইউনাইটেড।

এফএ কাপে সাফল্য তাকে বাঁচাবে কিনা প্রশ্নে বৃহস্পতিবার ফন খাল বলেন, “অবশ্যই। কিন্তু আপনি যখন হারেন, পরিস্থিতি আরও খারাপ হয়।”