২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিঙ্গাপুরে প্রথম দিন শেষে ৩৭তম সিদ্দিকুর

২০১৬ সালে নিজের খেলা প্রথম এশিয়ান ট্যুরের আসরে সিদ্দিকুর রহমানের শুরুটা ভালো হয়নি। সিঙ্গাপুর ওপেনে প্রথম দিনে পারের সমান শট খেলেছেন দেশসেরা এই গলফার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2016, 10:02 PM

Updated : 12 Apr 2022, 01:18 AM

এসএমবিসি সিঙ্গাপুর ওপেনে বৃহস্পতিবার প্রথম দিন প্রথম রাউন্ডের ১৪ হোল পর্যন্ত খেলে দুটি করে বার্ডি ও বোগি করেন সিদ্দিকুর। বজ্রপাতের ঝুঁকি থাকায় প্রথম রাউন্ডের খেলা শেষ করা যায়নি। ১৮ জনের সঙ্গে যৌথভাবে ৩৭তম স্থানে রয়েছেন তিনি। 
 
প্রথম দিনে পারের চেয়ে পাঁচ শট কম খেলে যৌথভাবে শীর্ষে রয়েছেন রাশিয়ার দক্ষিণ আফ্রিকার কিথ হর্ন ও যুক্তরাষ্ট্রের বেরি হেনসন।