চেলসিতে খেলার জন্য লন্ডনে ব্রাজিলের পাতো
চেলসিতে ধারে খেলতে যাচ্ছেন ব্রাজিলের ফরোয়ার্ড আলেসান্দ্রো পাতো।
বিবিসি জানায়, গত দুই মৌসুম ধারে সাও পাওলোতে খেলা করিন্থিয়ান্সের এই ফরোয়ার্ড এবার চেলসি খেলবেন। এজন্য তিনি লন্ডন পৌঁছেছেন।
ব্রাজিলের হয়ে ২৭ ম্যাচ খেলে ১০ গোল করা পাতো বলেন, “সত্যি আমি চেলসির হয়ে খেলতে চাই। আমার খেলা দরকার। আমি খুব খুশি।”
বিবিসির সঙ্গে কথা বলার সময় চেলসিকে নিজের ‘দ্বিতীয় বাড়ি’ উল্লেখ করে পাতো বলেন, “এই সমর্থনের জন্য চেলসিকে ধন্যবাদ। …আমি আমার নতুন বন্ধু, নতুন খেলোয়াড় আর দলকে জানতে চাই।”
২৩ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের ত্রয়োদশ স্থানে আছে চেলসি।
