‘দ্বিতীয়ার্ধই জিতিয়েছে বার্সাকে’
পিছিয়ে পড়েও স্প্যানিশ কাপে আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে জয়ের পর বার্সেলোনার কোচ আর খেলোয়াড়দের মুখে শুধুই দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর গল্প।
কাম্প নউয়ে বুধবার রাতে কোপা দেল রের কোয়ার্টার-ফাইনালের দ্বিতীয় পর্বে ৩-১ গোলে জেতে বার্সেলোনা। দুই লেগ মিলিয়ে বার্সেলোনার ৫-২ ব্যবধানে জিতে সেমি-ফাইনালে ওঠে তারা। প্রথম পর্বে ২-১ গোলে জিতেছিল কাতালুনিয়ার ক্লাবটি।
নিজেদের মাঠে দ্বাদশ মিনিটেই পিছিয়ে পড়ে বার্সেলোনা। এর পর অনেক চেষ্টা করেও প্রথমার্ধে আর সমতায় ফিরতে পারেনি লুইস এনরিকের দল।
৫৩তম মিনিটে লুইস সুয়ারেসের গোলে স্কোরলাইন ১-১ করে বার্সেলোনা। পরে জেরার্দ পিকে ও নেইমারের গোলে সহজ জয় নিয়েই মাঠ ছাড়ে তারা।
