২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফাইনালে মুখোমুখি সেরেনা-কেরবার

অস্ট্রেলিয়ান ওপেনের মেয়েদের এককের ফাইনালে উঠেছেন যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস আর জার্মানির আঞ্জেলিক কেরবার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2016, 05:23 PM

Updated : 11 Oct 2022, 07:41 PM

মেলবোর্ন পার্কে বৃহস্পতিবার সেমি-ফাইনালে আগ্নিয়েস্কা রাদভান্সকাকে উড়িয়ে দেন শীর্ষ বাছাই সেরেনা। ৬-০ গেমে প্রথম সেটটি জিততে মাত্র ২০ মিনিটই সময় নেন তিনি। দ্বিতীয় সেটে রাদভান্সকা ঘুরে দাঁড়ালেও ৬-৪ গেমে জিতে সপ্তমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে ওঠেন সেরেনা।  

এর আগে খেলা ছয়টি ফাইনালের সবকটিই জেতেন ৩৪ বছর বয়সী সেরেনা।

বৃহস্পতিবার মেয়েদের অপর সেমি-ফাইনালে অস্ট্রেলিয়ায় জন্ম নেওয়া ব্রিটিশ খেলোয়াড় ইয়োহানা কন্তার জয়যাত্রা থামিয়ে দেন কেরবার। ৬-৩, ৭-৫ গেমে জিতে ফাইনালে ওঠেন তিনি।

২০ বছরের মধ্যে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে ওঠা জার্মানির প্রথম নারী খেলোয়াড় কেরবার কন্তাকে হারাতে সময় নেন ৮২ মিনিট।