মোরাতা, দিবালার গোলে ইউভেন্তুসের জয়
সেমি-ফাইনালের প্রথম পর্বে ইন্টার মিলানকে হারিয়ে ইতালিয়ান কাপের ফাইনালে এক পা দিয়ে রেখেছে ইউভেন্তুস।
৩-০ ব্যবধানের জয়ে জোড়া গোল করেছেন আলভারো মোরাতা; বাকি গোলটি করেন দুর্দান্ত ফর্মে থাকা আর্জেন্টিনার ফরোয়ার্ড পাওলো দিবালা।
নিজেদের মাঠে গোল পেতে ইউভেন্তুসকে ৩৬তম মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়। পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন মোরাতা। ৬৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রিয়াল মাদ্রিদের সাবেক এই স্প্যানিশ স্ট্রাইকার।
সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে এই নিয়ে টানা ৯টি ম্যাচ জিতল গত মৌসুমের সেরি আর চ্যাম্পিয়ন ইউভেন্তুস।
ইন্টারের মাঠে ইতালিয়ান কাপের সেমি-ফাইনালের দ্বিতীয় পর্বের ম্যাচটি আগামী ২ মার্চ।
