প্রিমিয়ার লিগে উঠল বারিধারা
ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর প্রিমিয়ার লিগে খেলার সুযোগ পেল উত্তরা বারিধারা ক্লাব। অগ্রণী ব্যাংক লিমিটেড স্পোর্টস অ্যান্ড কালচারাল ক্লাবকে হারিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের সেরা হয়েছে দলটি।
বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে বুধবার উত্তরা বারিধারা ক্লাব ২-১ গোলে জেতে। এ জয়ে ১৪ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয় তারা।
৬৩তম মিনিটে আলমগীরের গোলে এগিয়ে যায় বারিধারা। পাঁচ মিনিট পর রাসেলের গোলে ব্যবধান দ্বিগুণ করে নেয় তারা।
৬৮তম মিনিটে রাসেলের গোলে ম্যাচে ফেরার সুযোগ পায় অগ্রণী ব্যাংক। কিন্তু পরের আর গোল না পাওয়ায় হার নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের। ১৪ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়নশিপ লিগে অগ্রণী ব্যাংকের রয়েছে পঞ্চম স্থানে।
