২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেমিতে মারে, আজারেঙ্কার বিদায়

স্পেনের দাভিদ ফেরারকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের সেমি-ফাইনালে উঠেছেন ব্রিটিশ তারকা অ্যান্ডি মারে। তবে মেয়েদের এককের কোয়ার্টার-ফাইনাল থেকে বিদায় নিয়েছেন সাবেক এক নম্বর তারকা ভিক্তোরিয়া আজারেঙ্কা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2016, 06:19 PM

Updated : 11 Oct 2022, 07:40 PM

মেলবোর্ন পার্কের রড লেভার অ্যারেনায় বুধবার ফেরারকে ৬-৩, ৬-৭, ৬-২, ৬-৩ গেমে হারান মারে। ক্যারিয়ারে এই নয়ে অষ্টাদশ বারের মতো গ্র্যান্ড স্ল্যামের সেমি-ফাইনালে উঠলেন তিনি।

মেয়েদের এককের কোয়ার্টার ফাইনালে বুধবার জার্মানির আঞ্জেলিক কেরবারের কাছে ৬-৩, ৭-৫ গেমে হারেন বেলারুশের তারকা আজারেঙ্কা।

একই দিন চীনের শুয়াই ঝ্যাংকে ৬-৪, ৬-১ গেমে হারিয়ে সেমি-ফাইনালে ওঠেন অস্ট্রেলিয়ায় জন্ম নেওয়া ব্রিটিশ খেলোয়াড় ইয়োহানা কন্তা।

১৯৮৩ সালের পর প্রথম ব্রিটিশ নারী খেলোয়াড় হিসেবে কোনো গ্র্যান্ড স্ল্যামের সেমি-ফাইনালে উঠলেন হাঙ্গেরিয়ান বংশোদ্ভুত ২৪ বছর বয়সী কন্তা।

মারে আর কন্তার অস্ট্রেলিয়ান ওপেনের সেমি-ফাইনালে ওঠাটাও ব্রিটিশদের জন্য দারুণ এক খবর। ১৯৭৭ সালের পর এই প্রথম এক সঙ্গে দুজন ব্রিটিশ খেলোয়াড় কোনো গ্র্যান্ড স্ল্যামের শেষ চারে জায়গা করে নিল।