২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাইব্রেকারে জিতে লিগ কাপের ফাইনালে লিভারপুল

রুদ্ধশ্বাস টাইব্রেকারে জিতে লিগ কাপের ফাইনালে উঠেছে লিভারপুল। স্টোক সিটির বিপক্ষে ইয়ুর্গন ক্লপের শিষ্যদের জয়টি ৬-৫ গোলের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2016, 12:10 PM

Updated : 20 Aug 2022, 11:42 AM

নিজেদের মাঠ অ্যান্ডফিল্ডে মঙ্গলবার ম্যাচের ৪৫তম মিনিটে মার্কো আর্নাউতোভিচের গোলে পিছিয়ে পড়ে লিভারপুল। ১-০ স্কোরলাইনে নির্ধারিত ৯০ মিনিট শেষ হয়।

প্রথম লেগে লিভারপুল ১-০ গোলে জেতায় দুই লেগে ১-১ সমতা দাঁড়ায়। ফাইনালের টিকেটের লড়াই গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও কোনো গোল না হলে শুরু হয় টাইব্রেকার।

টাইব্রেকারে লিভারপুলের নায়ক গোলরক্ষক সিমোন মিনোলে। শুরুর দিকে পিটার ক্রাউচের শট রুখে দেওয়া এই গোলরক্ষক মার্ক মুনিয়াসা মার্তিনেসের সপ্তম শটও আটকে দেন। স্টোকের গোলরক্ষককে পরাস্ত করে জো অ্যালেন দলকে ক্যাপিটাল ওয়ান কাপের ফাইনালে তোলেন।

বুধবার অপর সেমি-ফাইনালে মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি ও এভারটন। এই দুই দলের যে কোনো একটির সঙ্গে আগামী বৃহস্পতিবার ওয়েম্বলিতে শিরোপা লড়াইয়ে নামবে লিভারপুল।