২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এনরিকের বিশ্বাস নেইমার নতুন চুক্তি করবে 

নেইমার বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তি করবেন বলেই বিশ্বাস করেন কোচ লুইস এনরিকে। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2016, 10:01 PM

Updated : 12 Apr 2022, 01:17 AM

বার্সেলোনার সঙ্গে নেইমারের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে ২০১৮ সালের জুনে। এদিকে গুঞ্জন চলছে, নেইমারের উপর চোখ রাখছে বার্সেলোনার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ, ইংল্যান্ডের ম্যানচেস্টার ইউনাইটেড ও ফরাসি চ্যাম্পিয়ন পিএসজি। 
 
এনরিকে বলেন, “আমি বিশ্বাস করি, নেইমার এখানে নতুন চুক্তি করবে।”
 
নিজেদের মাঠ কাম্প নউতে আগামী বুধবার স্প্যানিশ কাপের কোয়ার্টার-ফাইনালের দ্বিতীয় পর্বে আথলেতিক বিলবাওয়ের মুখোমুখি হবে বার্সেলোনা। হ্যামস্ট্রিং পেশির চোটে পড়া নেইমার এ ম্যাচে নাও খেলতে পারেন। 
 
২৩ বছর বয়সী ব্রাজিলের এই ফরোয়ার্ডের চোটের অবস্থা নিয়ে প্রশ্নের উত্তরে ম্যাচের আগের দিনের সংবাদ সম্মেলনে এনরিকে বলেন, “সে ঠিক আছে। আমরা কোনো ঝুঁকি নেব না। কিন্তু সে অনুশীলন করে যাচ্ছে এবং সঠিক অবস্থায়ই আছে।”